ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবিকে টোল ফ্রি নম্বরে তথ্য দিন

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশের মধ্যে আনার চেষ্টা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করেছে। সম্প্রতি জানা গেছে যে, কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গত তিন মাসে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড গোলাবারুদ।

বিজিবি জানাচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে অনুরোধ করা হচ্ছে, অবৈধ অস্ত্র সম্পর্কিত যে কোনো তথ্য বিজিবির টোল ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫-এ জানান।

বিজিবি আশা করছে, জনগণের সক্রিয় সহযোগিতা দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ