ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ডলফিন ক্লাবের নির্বাচন ২৫-২৬ এর জন্য নির্বাচন কমিশন গঠিত

উওর আগ্রাবাদ ২৪ নং ওয়ার্ড মুহুরি পাড়াস্থ ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ডলফিন ক্লাবের নির্বাচন ২৫-২৬ এর জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। গত সেপ্টেম্বর ১২, ২০২৫ তারিখে অনুষ্ঠিত শপথ পাঠ অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা পর্ষদ ২০২৩-২৪ এর সদস্য আলহাজ্ব আবুল কালাম গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আলমকে শপথ বাক্য পাঠ করানোর পর, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আলম অপর ৪ জন নির্বাচন কমিশনার জনাব মোঃ মহিউদ্দিন চৌধুরী, হাজ্বী মোঃ ইলিয়াস, মোঃ মনজুরুল আলম এবং মোঃ নিজাম উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপদেষ্টা সচিব আলী আবছার, সাবেক সভাপতি মোঃ মাহফুজুল হক, সাবেক নির্বাচন কমিশনার কামাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইস্কান্দর মির্জা, সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ওয়াহিদ হালিম ইমন প্রমুখ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ