উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক তাসনিয়া কামরুন আনিকা।
এছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যাজিৎ দাশগুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, এজিএম মহিউদ্দিন সহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ট্রেনিং এন্ড ডেপেলাপমেন্ট বিভাগের প্রধান তোফাজ্জেল হোসেন মানিক এতে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন।
উক্ত প্রোগ্রামে চট্টগ্রাম জেলার বিভিন্ন ব্যাঞ্চের তিন শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মিটিং -এ ২০২৫ সালে ১০০০ (এক হাজার) কোটি টাকা গ্রস প্রিমিয়ামের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



















