ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৭:০১ অপরাহ্ন

৪ কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিগুলোর এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিগুলোকে ৭ সেপ্টেম্বর  চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

প্রগতি লাইফ

কোম্পানিটির শেয়ার দর গত ১১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১২৪ টাকা ৬০ পয়সা থেকে ১৮৮ টাকা ৩০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ৬৩  টাকা ৭০ পয়সা বা ৫১ শতাংশ বেড়েছে।

ই-জেনারেশন

কোম্পানিটির শেয়ার দর গত ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ২০ টাকা ৫০ পয়সা থেকে ৩১ টাকা  পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ১০ টাকা ৫০ পয়সা বা ৫১ শতাংশ বেড়েছে।

একই সময়ে মিরাকল ইন্ডাস্ট্রিজ ও দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিগুলোর এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন