ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন

রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ আয়োজন করেছে। গজারিয়ার মানা বে ওয়াটার পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ জনেরও বেশি রিয়েলমি ফ্যান অংশ নেন।

উৎসবমুখর এই আয়োজনে ছিল নানা আকর্ষণীয় কার্যক্রম, গেমস, রাইড, অভিজ্ঞতা বিনিময় ও কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোন’, যেখানে ব্র্যান্ডের অন্যান্য জনপ্রিয় ডিভাইসের পাশাপাশি প্রদর্শন করা হয় জিটি ৭ অ্যাস্টন মার্টিন এডিশন। এছাড়া ‘আফটার-সেলস বুথ’-এ ফ্রি ফোন ক্লিনিং ও বিশেষ অফারের সুবিধা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়া কনটেস্ট, কুইজ ও গেমসে বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কার, ক্রেস্ট ও মেডেল। রিয়েলমি জানায়, ফ্যানদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা ও তারুণ্যের শক্তিকে উদযাপন করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ