খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ২ জন।
সোমবার (২৫ আগস্ট) সকালে ৮.৩৫ মিনিটে খুলনার ডুমুরিয়া উপজেলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায় নাই।
দুর্ঘটনা এলাকায় ডুমুরিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট কাজ করছে।



















