ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ।
প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানির ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৮৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৪৩ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্সের ৮.৮৮ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৭৪ শতাংশ ও সোনালী পেপারের ৮.৭১ শতাংশ দর বেড়েছে।


















