ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সম্পদ পুনর্মূল্যায়ন করেছে সিভিও পেট্রো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের সম্পদ পুনর্মূল্যায়ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে এম/এস আশরাফ উদ্দিন অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস।

কোম্পানিটির ‘ল্যান্ড এবং ল্যান্ড ডেভেলপমেন্ট’ এরিয়া ৯৫.৯০ ডেসিমেল। কোম্পানিটির এই জমির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির জমির মূল্য ছিল ১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

অর্থাৎ সম্পদ পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন