ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ শিপিং কর্পোরেশন সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে  ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৯ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২.৬২ শতাংশ, বীচ হ্যাচারির ২.২৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.০৯ শতাংশ, সোনালী পেপারের ১.৬৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১.৬৭ শতাংশ, টেকনো ড্রাগের ১.৫৩ শতাংশ ও ডমিনেজ স্টিলের ১.৪৪ শতাংশ লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন