ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

সায়হাম টেক্সটাইলসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস। কোম্পানিটির আজ ৩৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৬৮৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ২১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সায়হাম কটন ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ কোটি ৫২ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৪ কোটি ৯৩ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৪ কোটি ১৫ লাখ, এপেক্স স্পিনিং ১৪ কোটি ১৩ লাখ,  রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৩ কোটি ৫১ লাখ, ব্রাক ব্যাংক ১৩ কোটি ৩৭ লাখ ও মালেক স্পিনিং ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেণদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ