ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

উৎপাদন বন্ধ থাকলেও দর বৃদ্ধি থেমে নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুডের উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানিটির দর বৃদ্ধি থেমে নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৬.৬০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

উৎপাদন বন্ধ কোম্পানির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

জানা গেছে, গত তিন মাসে ডিএসই কোম্পানিটির দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে তিনবার সতর্কবার্তা পাঠায়। আর কোম্পানিটির একই দায়সারা উত্তর কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে।

রহিমা ফুড গত ১৩ আগস্ট ডিএসইর মাধ্যমে জানায়, কোম্পানিটির কাজুবাদাম প্লান্টের উৎপাদন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটি গত ২ জুলাই তাদের নারিকেল তেল উৎপাদন বন্ধের খবর প্রকাশ করে।

তাহলে কোম্পানিটির উৎপাদন বন্ধের পরেও কেন শেয়ার দর বাড়ছে? এমন প্রশ্ন এখন বাজারে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

আর্থিক চিত্র

সর্বশেষ তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি (জানুয়ারি-মার্চ,২৫) পরযন্ত সময়ে শেয়ার প্রতি আয় করেছে ১০ পয়সা। আগের বছর একই সময় ২৪ পয়সা আয় করেছিল।

২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ০৭ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন