ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

আজ থেকে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে আবার শৈত্যপ্রবাহ

দেশের তাপমাত্রা আজ শনিবার (৯ জানুয়ারি) থেকে কমতে পারে। এরপর চলতি মাসের মাঝামাঝিতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা জানিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ আবদুল গণমাধ্যমকে জানান, ‘এখন যে তাপমাত্রা আছে তা আর বাড়বে না বরং কমবে। তবে শৈত্যপ্রবাহ আসতে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ