ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সে জন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।

এসময় জুলাই আগস্টের মামলায় নিরীহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি প্রসঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়েছে। থানায় কেউ আসত না। আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্য বাহিনীগুলোও অতটা সক্রিয় ছিল না। এখনও হয়তো আমরা কাঙ্ক্ষিত পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি। তবে পরিস্থিতি যে পর্যায়ে আছে আমাদের নির্বাচন করতে কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশের স্বাধীনতার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এমন খবর পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ