ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

করোনায় ৮ সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এক দিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত আট সপ্তাহে সবচেয়ে কম মৃত্যুর তথ্য জানাল অধিদপ্তর। এর আগে ১৪ নভেম্বর ১৪ জনের মৃত্যুর দিয়েছিল তারা।

৩০ জুন ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৭৩৪ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় আরো ৭৮৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৮৩৩ রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৮ কোটি ৮০ লাখ পেরিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৬তম অবস্থানে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ