ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয়বাদী ছাত্রদল। বুধবার রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, গত জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিবাদের সাথে জড়িত শিক্ষক কর্মচারীদের বিচার না হওয়ার আগে এমন নির্বাচন আয়োজন কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এরপরও আমরা তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছি।
তিনি আরো বলেন, আমরা ডাকসু নির্বাচনে ৪০টির বেশি সংস্কারের সুপারিশ করেছি, সেখান থেকে মাত্র চারটি সংস্কার সুপারিশ তারা আমলে নিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু ইয়া ইয়া আফসান, সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।



















