ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন

স্বল্প মূলধনি কোম্পানি রুলসে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি

স্বল্প মূলধনি কোম্পানি রুলসে আবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য ‘কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিজ’ শীর্ষক এই রুলসের কিছু বিধির সংশোধনী অনুমোদন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭২৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি জানান, কমিশন সভায় ‘কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিজ’ রুলের সংশোধনী প্রস্তাব কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে জনমত যাচাইয়ের জন্য এটি পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে স্বল্প মূলধনের কোম্পানির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিজ) রুলস-২০১৬ প্রণয়ন করে। তবে ২০১৮ সালে এর কিছু বিধির সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ২০১৯ সালের ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট (এসএমই) পস্নাটফর্ম উদ্বোধন করে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

উদ্বোধনের পর ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে এই পস্নাটফর্মে তালিকাভুক্তির জন্য প্রসপেক্টাস জমা দেয় স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান মিরা অ্যাগ্রো ইনপুটস লিমিটেড?

বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় এমন স্বল্প মূলধনী কোম্পানির জন্য উভয় স্টক এক্সচেঞ্জে ‘স্মল ক্যাপিটাল পস্নাটফর্ম’ নামে আলাদা বাজার গঠনের সিদ্ধান্ত নেয় বিএসইসি।

সে সময় বিএসইসি থেকে জানানা হয়, ‘স্মল ক্যাপিটাল প্লাটফর্ম’ নামের আলাদা বাজারে তালিকাভুক্তির জন্য কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে পাঁচ কোটি টাকা এবং তালিকাভুক্তির পর পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা থাকতে হবে। একই সঙ্গে সর্বোচ্চ পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে থাকতে হবে। স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজি উত্তোলন করতে হবে। আর স্বল্প মূলধনী কোম্পানি এই বাজারে তালিকাভুক্ত হতে পারবে। এই বাজারে শুধু কোয়ালিফায়েড ইনভেস্টররা লেনদেন করতে পারবেন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ