ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ন

স্ট্যাইল ক্রাফটের ১৭ দিনে ৪৪% দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যাইল ক্রাফটের শেয়ার দর যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১৭ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ১৫ জুলাই  চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্ট্যাইল ক্রাফটের শেয়ার দর গত ১৮ জুন থেকে ১৫ জুলাই  পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৫২ টাকা ৩০ পয়সা থেকে ৭৫ টাকা ৫০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর  ২৩ টাকা ২০ পয়সা বা ৪৪  শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ