ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

ব্লকে ৪৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জিকিউ বলপেন ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪ কোটি ৩১ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৯৫ লাখ, ফাইন ফুডস ৩ কোটি ৫১ লাখ, ন্যাশনাল ব্যাংক ২ কোটি ১৭ লাখ, এনসিসি ব্যাংক ২ কোটি ৪ লাখ, প্রগতি ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ