ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন

ব্রাক ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৭ কোটি ৭৭ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৩২৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারি ১১ কোটি ৭৬ লাখ, স্কয়ারফার্মা ১১ কোটি ৫৮ লাখ, সী পার্ল বীচ ১০ কোটি ৭৫ লাখ, লাভেলো আইসক্রিম ১০ কোটি ৪২ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ কোটি ২৪ লাখ, অগ্নি সিস্টেমস ৯ কোটি ৮৪ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন