ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিরা কোনো জঙ্গি নন : স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিরা কোনো জঙ্গি নন, বরং ভিসার মেয়াদ শেষ হওয়াতেই তাদের ফেরত পাঠানো হয়েছে—রোববার (৬ জুলাই) এমনটাই জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মালয়েশিয়ার পুলিশ যে দাবি করেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাইনি। তাদের ফেরত পাঠানোর কারণ কেবলই ভিসা সংক্রান্ত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় দেশ থেকে জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ মাসে কোনো জঙ্গি সংক্রান্ত তথ্য আপনারা দিতে পারেননি—কারণ দেশে জঙ্গি নেই।”

এ সময় তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের প্রভাব নিয়েও কথা বলেন। রফতানি কার্যক্রমে কী ধরনের বিঘ্ন ঘটেছে এবং তা এখন সচল আছে কিনা, তা খতিয়ে দেখতে তিনি পরিদর্শনে গেছেন বলে জানান।

উল্লেখযোগ্যভাবে, তিনি জানান কৃষিপণ্যের রফতানি বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজ সুবিধা আরও বাড়ানো হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ