ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ অ্যাপারেলস জেনারেল ম্যানেজার এসোসিয়েশন এর যাত্রা শুরু

বাংলাদেশ গার্মেন্টস খাত সংস্কার নিয়ে কাজ করতে ‘বাংলাদেশ অ্যাপারেলস জেনারেল ম্যানেজার এসোসিয়েশন’ নামের একটি সংঘটন আত্মপ্রকাশ করছেন। 

২৫ ডিসেম্বর রোজ শুক্রবার উত্তরা পেন ডিএশিয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সভাপতি দোলায়ার হোসেন, সাধারণ সম্পাদক কাজী নূর ইসলাম ও সহ-সভাপতি পারভেজ আহমেদসহ প্রায় ২৫০ ফেক্টরীর এজিএম, জিএম, ইডি ও সিইওরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ ও তাদের করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। ভবিষ্যতে কীভাবে খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করা যায় ও ম্যানমেশিন রেশিও কমিয়ে শ্রমিক ও কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা যায় এ নিয়েও তারা আলোচনা করেন।

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে একটি টেকসই গার্মেন্টস বিজনেস পলিসির মাধ্যমে, বিশ্ব দরবারে বাংলাদেশকে আ‌রো শ‌ক্তিশা‌লী করা। এবং বাংলাদেশকে পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে দ্বিতীয় স্থান থে‌কে
প্রথম স্থা‌নে উ‌ন্নিত করা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ