বাংলাদেশ গার্মেন্টস খাত সংস্কার নিয়ে কাজ করতে ‘বাংলাদেশ অ্যাপারেলস জেনারেল ম্যানেজার এসোসিয়েশন’ নামের একটি সংঘটন আত্মপ্রকাশ করছেন।
২৫ ডিসেম্বর রোজ শুক্রবার উত্তরা পেন ডিএশিয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির সভাপতি দোলায়ার হোসেন, সাধারণ সম্পাদক কাজী নূর ইসলাম ও সহ-সভাপতি পারভেজ আহমেদসহ প্রায় ২৫০ ফেক্টরীর এজিএম, জিএম, ইডি ও সিইওরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ ও তাদের করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। ভবিষ্যতে কীভাবে খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করা যায় ও ম্যানমেশিন রেশিও কমিয়ে শ্রমিক ও কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা যায় এ নিয়েও তারা আলোচনা করেন।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে একটি টেকসই গার্মেন্টস বিজনেস পলিসির মাধ্যমে, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরো শক্তিশালী করা। এবং বাংলাদেশকে পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে দ্বিতীয় স্থান থেকে
প্রথম স্থানে উন্নিত করা।