দেশের পুঁজিবাজারে বুধবার (১৮ জুন) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়েছে। আর এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানিসহ (বিএটিবিসি) ১০ বড় মূলধনী কোম্পানি।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, লাভেলো আইসক্রিম, রেনাটা, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সামিট পাওয়ার লিমিটেড।
বিএটিবিসি
সূচক বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। বিএটিবিসির অবদান ৪.৯৬ পয়েন্ট। কোম্পানিটির আজ ৯ টাকা ৪০ পয়সা বা ৩.৩৯ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ২৮৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

স্কয়ার ফার্মা
সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে স্কয়ার ফার্মা । স্কয়ার ফার্মার অবদান ৪.২৫ পয়েন্ট। কোম্পানিটির আজ ২ টাকা ৩০ পয়সা বা ১.১২ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ২০৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
ওয়ালটন হাইটেক
পুঁজিবাজারে শীর্ষস্থানীয় মূলধনী কোম্পানি গ্রামীণফোন আজ ডিএসই সূচক বৃদ্ধিতে ৩.৩৯ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ২.৩৯ শতাংশ বেড়ে ২৯১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
সূচক বৃদ্ধিতে অবদান রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম ২.০২ পয়েন্ট, ওয়ালটন ১.৮১ শতাংশ, লাভেলো ১.৩১ শতাংশ,রেনাটা ১.৩০ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্ট, সামিট পাওয়ার দশমিক ৮৭ পয়েন্ট অবদান রেখেছে।
বাজারে বড় মূলধনী কোম্পানির দর বৃদ্ধিকে ইতিবাচক হিসাবে দেখছেন বাজার সশ্লিষ্টরা। বাজারে এই ধারা অব্যাহত থাকলে ক্ষুদ্র ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করে তারা।


















