ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭:১১ অপরাহ্ন

দুই ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই

নতুন করে ২টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্রোকারেজ হাউজগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদানের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে এই ২ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই। ব্রোকারেজ হাউজগুলো হলো-শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও শার্প সিকিউরিটিজ লিমিটেড।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএসই বোর্ডরুমে সার্টিফিকেশন প্রদান করেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্।

শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজেদুল ইসলাম ও শার্প সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক মেজর মোস্তফা জামাল (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলামসহ আইসিটি এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০২০ সাল থেকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ভিওিক ব্রোকার হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ৬৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷ এই দুই ব্রোকারেজ হাউজসহ মোট ৩০টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে ডিএসই ৷ এর মধ্যে ২১টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ