ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন

ঢাকাসহ যেসব অঞ্চলে বৃষ্টির আভাস, বজ্রপাতের সর্তকতা

দুপুরের মধ্যে দেশের অন্তত ছয় জেলায় বজ্রবৃষ্টি হতে পারে। সেজন্য সতর্কতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ সময় নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানে/বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে মঙ্গলবার (৬ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ