ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৬:২২ অপরাহ্ন

বীচ হ্যাচারিসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেডের। কোম্পানিটির আজ ৩০ কোটি ১৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৩৮১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২ হাজার ৯০৫ বারে ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ১১ কোটি ২৪ লাখ, শাইনপুকুর সিরামিকস ১০ কোটি ৪৭ লাখ, বেক্সিমকো ফার্মা ৭ কোটি ৮৩ লাখ, লাভেলো আইসক্রিম ৭ কোটি ৮০ লাখ, শাহজিবাজার পাওয়ার ৭ কোটি ৭৫ লাখ, এনআরবি ব্যাংকের ৭ কোটি ২২ লাখ ও আলিফ ইন্ডাস্ট্রিজ ৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন