ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ায় আগামী সোমবার দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে গণমাধ্যমে একথা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড (ভালো)। আপনাদের ভাবির অবস্থা ভালো। উনি সুস্থ ও ভালো আছেন। ইনশাল্লাহ ১৪ এপ্রিল বিকালে আমরা দুইজনই দেশে ফিরবো।’

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ