ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সালমানকে তেড়ে মারতে গেলেন ভগ্নিপতি

লড়াইয়ের ময়দানে সালমান খান ও ভগ্নিপতি আয়ুষ শর্মা। আয়ুষের চোখ থেকে চুঁইয়ে পড়ছে রাগ। বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ তেড়ে মারতে আসছেন সালমানকে। সালমানের নাক ও মুখে ঘুষি মাতে গিয়ে ভগ্নিপতি আয়ুষ থামিয়ে দিলেন বলিউড ‘ভাইজান’ নিজেই। কি অবাক লাগছে তো শুনে? তার পর?

বাকি গল্পটা জানতে অপেক্ষা করতে হবে পরের বছর পর্যন্ত। সালমনের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তি পাবে আগামী বছর। সালমানের নতুন ছবির টিজারের অ্যাকশন দৃশ্যে দেখা গেল এই লড়াই। টিজার প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি রাধের শুটিং শেষ করেন সালমান খান। রাধেতে সালমানের বিরপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। রাধের শ্যুটিং শেষে অন্তিমের কাজ শুরু করেন বলিউড সালমান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ