ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ৬

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের কয়া প্রদেশে চালানো হয় এ হামলা। অপরদিকে, নিজ ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার। পাশাপাশি আন্তর্জাতিক তদন্তের দাবিও জানানো হয়।

এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠে সমালোচনার ঝড়। নিন্দা জানানো হয় ভয়াবহ এ হামলার। এসময়, শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বানও জানায় সংস্থাটি।

অপরদিকে, সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের দেশগুলো। হামলা বন্ধের দাবি জানিয়েছে সৌদি আরব, কাতারসহ আরও কিছু দেশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ