পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের ১১ কোম্পানির মধ্যে দ্বিতীয় প্রান্তিকে বা (অক্টোবর-ডিসেম্বর,২০২৪) আয় কমেছে ৫ কোম্পানির।অন্যদিকে আয় বেড়েছে ৪ কোম্পানির। আর লোকসান করেছে ২ কোম্পানি।
কোম্পানিগুলোর অক্টোবর-ডিসেম্বর,২০২৪ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে আয় কমে যাওয়া কোম্পানির তালিকায় রয়েছে- আমরা নেটওয়ার্কস, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস ও ইনফরমেশন সার্ভিসেস নেটওার্কস লিমিটেড।
আমরা নেটওয়ার্কস
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২০২৪)আমরা নেটওয়ার্কসের শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০. ৭৬ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ০.৪৭ পয়সা বা ৬২ শতাংশ।

ড্যাফোডিল কম্পিউটার্স
বছরের দ্বিতীয় প্রান্তিকে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার প্রতি আয় হয়েছে ০.১২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.১৮ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ০.০৬ পয়সা বা ৩৩ শতাংশ।
ই-জেনারেশন
আলোচ্য সময়ে ই-জেনারেশনের শেয়ার প্রতি আয় হয়েছে ০.২১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৩৬ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ০.১৫ পয়সা বা ৪১.৬৬ শতাংশ।
জেনেক্স ইনফোসিস
বছরের দ্বিতীয় প্রান্তিকে জেনেক্স ইনফোসিসের শেয়ার প্রতি আয় হয়েছে ০.৫৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৭৮ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ০.২১ পয়সা বা ২৬ শতাংশ।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৯ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ০.০৬ পয়সা বা ৬৬ শতাংশ।


















