ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

খাঁচায় বন্দি নায়িকা বুবলীর ভিন্নরূপে ‘পিনিক’-এর পোস্টার প্রকাশ

চিত্রনায়িকা শবনম বুবলী নতুন বছরের শুরুতেই দর্শকদের চমক দিলেন তার আসন্ন সিনেমা ‘পিনিক’-এর প্রথম পোস্টার প্রকাশ করে। শনিবার (১৮ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেন বুবলী।

পোস্টারে বুবলীর লুক নজর কেড়েছে সবার। স্কার্ফ দিয়ে ঢাকা মাথা, চোখে রোদচশমা, এবং মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি – এমন রহস্যময় লুক দর্শকদের কৌতূহলী করে তুলেছে। তার কালো পোশাক পুরো লুকে যোগ করেছে আরেক স্তরের রহস্য।

সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন:
আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।

ছবিটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট, এবং সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা শিমুল খান। নির্মাতা সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

‘পিনিক’-এর পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে। বুবলীর এই নতুন রূপ ও সিনেমার গল্পের প্রতি কৌতূহল বাড়ছে দর্শকমহলে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ