ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন

বিপিএল: সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে রংপুর রাইডার্স

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব রোমাঞ্চ ও রেকর্ডে ভরপুর ছিল। প্রায় প্রতিটি ম্যাচেই রানের ঝড় উঠেছে, গড়া হয়েছে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। তবে পারফরম্যান্সের বিচারে কেউ শীর্ষে উঠেছে, আবার কেউ হারের বৃত্তে আটকে আছে। সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান এক নজরে দেখে নেওয়া যাক।

রংপুর রাইডার্সের অপরাজিত যাত্রা

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সিলেট পর্ব শেষ হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ দিয়ে। নাটকীয়ভাবে ৮ রানের জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। ৭ ম্যাচে অপরাজিত থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। প্লে-অফ নিশ্চিত করতে রংপুরের দরকার আর মাত্র ১টি জয়।

চিটাগং কিংসের ধারাবাহিকতা

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং কিংস। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি। সিলেট পর্বে তারা টানা তিনটি ম্যাচ জিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে।

মিশ্র পারফরম্যান্সে বরিশাল ও সিলেট

ফরচুন বরিশাল ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী ৬ ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে অবস্থান করছে।

হতাশায় খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস

খুলনা টাইগার্স সিলেট পর্বে কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা চারে থাকলেও ফর্মের অভাবে দলটি চাপে রয়েছে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস অবশেষে একটি ম্যাচ জিতলেও ৭ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের তলানিতে রয়েছে।

পয়েন্ট টেবিল (সিলেট পর্ব শেষে)

দলম্যাচজয়পয়েন্ট
রংপুর রাইডার্স১৪
চিটাগং কিংস
ফরচুন বরিশাল
খুলনা টাইগার্স
সিলেট স্ট্রাইকার্স
দুর্বার রাজশাহী
ঢাকা ক্যাপিটালস

চট্টগ্রাম পর্বে টেবিলের নিচের দলগুলো ঘুরে দাঁড়াতে মরিয়া। বাকি ম্যাচগুলো তাদের জন্য শেষ সুযোগ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ