ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের। কোম্পানিটি ১৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বেক্সিমকো ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৯৯ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৫ লাখ, জিকিউ বলেপেন ১ কোটি ৩৩ লাখ, কে অ্যান্ড কিউ ১ কোটি ৫ লাখ, নাহি অ্যালুমিনিয়াম ১ কোটি ২০ লাখ, নাভানা ফার্মা ১ কোটি ২৭ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















