ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

থানার কক্ষ থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানা ভবনের তৃতীয় তলায় তাঁর নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, মরদেহটি গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। তাঁর মতে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আল আমিনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই থানায় ভিড় করেছেন, বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।

এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ