ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১:১৮ অপরাহ্ন

সিরিয়ার ৫০০ বর্গকিলোমিটার দখল: ইসরায়েলকে রাশিয়ার সতর্কবার্তা

সিরিয়ায় বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে ইসরায়েলের দিকে কড়া আঙুল তুলেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী সিরিয়ার ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন তিনি।

২০২৪ সালের শেষ দিকে বাশার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েলের হামলা এবং দখলদারিত্বের তীব্রতা বেড়েছে। রাশিয়া সিরিয়ার জনগণকে মানবিক সহায়তা ও অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ