ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন

অভিনয় করার জন্য পালিয়েছিলেন মিমি চক্রবর্তী!

কেউ ঘুণাক্ষরেও টের পাননি, অভিনয় করবেন বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন মিমি চক্রবর্তী! বলতেই পারেননি, তিনি অভিনেত্রী হতে চান। এমন চমকে দেওয়ার মতো কথা ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগ করে নিলেন সাংসদ-তারকা নিজেই।

১১ বছর আগে ঠিক কী হয়েছিল? ‘পড়াশোনা করতে যাচ্ছি কলকাতায়’, মা-বাবাকে এই মিথ্যে বলে ভুলিয়েছিলেন তিনি। তারপর একাই চলে এসেছিলেন এই শহরে।

লড়াই করে স্বপ্নজয়ের ইচ্ছে নিয়ে। বাড়ি থেকে মেয়ের খরচ হিসেবে প্রতি মাসে মা-বাবা পাঠাতেন মাত্র তিন হাজার টাকা।

মিমির কথায়, ‘সেই টাকা দিয়ে খাব কী? পিজি-র ভাড়া দেব কী? নতুন জামা কিনব? না অডিশনে যাব! কিছুই ঠিকমতো হতো না।’ এক বছর ধরে এভাবেই লড়ে গিয়েছেন তিনি।

হাল না ছেড়ে। সামান্য ওই কটা টাকা সম্বল করেই একের পর এক অডিশনে গিয়েছেন। অবশেষে প্রথম ব্রেক মডেলিংয়ে। সেখান থেকে ছোটপর্দায়। এখন তিনি বড় পর্দায়, খ্যাতির শিখরে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ