ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ফাইন ফুডসহ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির আজ ২৪ কোটি ৭৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৫৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১ হাজার ৩২৯ বারে ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রবি আজিয়াটা ৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৭ কোটি ৯১ লাখ, পূবালী ব্যাংকের ৭ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬ কোটি ৮ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৮৪ লাখ, ইসলামী ব্যাংক ৫ কোটি ১৬ লাখ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন