ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির আজ ২৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৫৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১ হাজার ৩২৯ বারে ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রবি আজিয়াটা ৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৭ কোটি ৯১ লাখ, পূবালী ব্যাংকের ৭ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬ কোটি ৮ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৮৪ লাখ, ইসলামী ব্যাংক ৫ কোটি ১৬ লাখ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।