টেকনাফ সীমান্তের নাফ নদের তীরে ৪ জানুয়ারি একটি বিশেষ অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি।
টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, পাচারকারিরা মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল। বিজিবি সদস্যরা খবর পেয়ে দ্রুত অভিযান চালান।
পাচারকারিরা দুটি বস্তা নিয়ে পাচারের সময় পালানোর চেষ্টা করলে একজন পালিয়ে যায় এবং অন্যজন ধরা পড়ে। বস্তাগুলো খুললে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম আবদুস শুকুর (২১)। তিনি মিয়ানমারের মন্ডু জেলার নাফফুরা গ্রামের বাসিন্দা বলে জানায় বিজিবি।



















