ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (১ জানুয়ারি)  ২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ১৭ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ২ কোটি ৩৭ লাখ  টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লাভেলো আইসক্রিম ১ কোটি ৫৩ লাখ  টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশন ১ কোটি ১৫ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন