ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (১ জানুয়ারি) ২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
লাভেলো আইসক্রিম ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশন ১ কোটি ১৫ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।


















