ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেপ্তার

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী।

তবে মিলনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়টি তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

ওসি বলেন, সার্ভার জটিলতার কারণে মামলার বিষয়টি নিরূপণ করা যায়নি। তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য নিশ্চিত করেছেন ওসি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ