ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ড ভ্যানের সাথে প্রাইভেটকার সংঘর্ষে পান্না বনিক(৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় সময় আহত হয়েছে আরও ৫ জন। আহতরা হলেন, নিহত নিহত পান্না বনিক(৩৫), কিশোরগঞ্জের বাজিতপুরের খোকন রায়ের স্ত্রী, আহত-একই এলাকার সুশান্ত ঘোষের শিল্পী ঘোষ, দীপক বনিকের ছেলে দীপ্ত বনিক, বি-বাড়িয়ার নাসির নগরের ঈশিতা ঘোষ(১৩)সহ মাগুরার চাঁদপুর এলাকার ইউনুছ মোল্লার ছেলে কাভার ভ্যান চালক মাহফুজ(৩৩)।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান জানায়, সোমবার ভোর ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে৷ এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।
নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।
গতকালও ভোর সকালে ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন ১ প্রাইভেট কার চালক। আহত হন অন্তত ১৫ জন।



















