ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

জার্মানির ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলায় নিহত ২, আহত ৬৮

জার্মানির মাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে এক মর্মান্তিক ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে হঠাৎ এই হামলা সবাইকে হতবাক করেছে।

শুক্রবার(২০ডিসেম্বর) সন্ধ্যায় সাক্সোনি প্রদেশের মাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে একটি গাড়ি ভিড়ে উঠে পড়ে। এতে দুইজনের মৃত্যু হয়, যার মধ্যে একজন শিশু। আহত ৬৮ জনের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজন হিসেবে ৫০ বছর বয়সী একজন সউদী আরবীয় চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। সাক্সোনির প্রধানমন্ত্রী রেইনার হাসেলফ জানিয়েছেন, ভিডিও ফুটেজে তার গ্রেপ্তারের দৃশ্য ধারণ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আক্রমণের পর পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল হয়ে পড়ে। মানুষ আতঙ্কে ছোটাছুটি করছিল এবং আহতরা সাহায্যের জন্য চিৎকার করছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “পরিস্থিতি ছিল পুরোপুরি বিশৃঙ্খল।”

এই ঘটনা জার্মানিদের জন্য পুরনো দুঃসহ স্মৃতি ফিরিয়ে এনেছে। ২০১৬ সালে বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে একই ধরনের এক ট্রাক হামলায় ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন।

উৎসবের সময় এমন মর্মান্তিক ঘটনা হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং অপরাধের প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে প্রতিরোধ করতে আরও সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রয়োজন। তথ্যসূত্র : বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ