সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আস্থাহীনতায় রয়েছে তিন দামি শেয়ার। মৌলভিত্তিসম্পন্ন ‘এ’ ক্যাটাগির কোম্পানি হওয়ার পরেও টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে দামি তিন শেয়ার। কোম্পানিগুলো বছর শেষে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেয়। এদের আয়ও রয়েছে ইতিবাচক।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
টপটেন লুজারে এ ক্যাটাগরির তিন দামি শেয়ার হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, জেমিনি সী ফুড ও বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ইস্টার্ণ লুব্রিকেন্টস
সপ্তাহের ব্যবধানে ইস্টার্ণ লুব্রিকেন্টসের দর কমেছে ১১.৭১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ হাজার ৪৭৬ টাকা ১০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ টাকা ৩০ পয়সা।

জ্বালানি খাতের কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ৩০ জুন,২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ১৩ পয়সা।
জেমিনি সী
সপ্তাহের ব্যবধানে জেমিনি সী ফুডের দর কমেছে ১০.৩৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭১ টাকা ৭০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫৩ টাকা ৯০ পয়সা।
খাদ্য খাতের কোম্পানি জেমিনি সী ফুড চলতি বছরে বিনিয়োগকারীদে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।
সর্বশেষ প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ২ টাকা ৩০ পয়সা।
বিডি মনোস্পুল
পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি বিডি মনোস্পুলের দর কমেছে ৯.০১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২৫.৪০ টাকা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১৪ টাকা ১০ পয়সা।
কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ৩০ জুন,২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৮ পয়সা।


















