ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

তিন ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ (১২ ডিসেম্বর, ২০২৪) তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে। এই তিনটি হাউজ হলো বিনিময় সিকিউরিটিজ লিমিটেড, বি রীচ লিমিটেড এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড।

ডিএসইর বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে সার্টিফিকেশন তুলে দেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এজিএম সাত্ত্বিক আহমেদ শাহ্। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম, এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এপিআই সংযোগে ডিএসইর অগ্রগতি
২০২০ সালে এপিআই ভিত্তিক BHOMS (ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালুর উদ্যোগ নেয় ডিএসই। এর আওতায় ৬০টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য আবেদন করেছে।

আজকের তিনটি ব্রোকারেজ হাউজসহ মোট ১৯টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। এর মধ্যে ১২টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।

ডিএসইর লক্ষ্য
ডিএসইর এই উদ্যোগ ব্রোকারেজ হাউজগুলোর আধুনিকায়ন এবং লেনদেন ব্যবস্থাকে আরও উন্নত করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ