সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৭ কোটি ৩৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকার।
বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ০৬ পয়েন্ট কমে ৫ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, দর কমেছে ১৯৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৯১টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬০ পয়েন্ট।
সিএসইতে ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪৯টির দর বেড়েছে, কমেছে ১১৫টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।


















