পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ বোনাস। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি বোনাস ইস্যুতে সম্মতি দিয়েছে।
বোনাস লভ্যাংশ বিতরণের জন্য কোম্পানিটি ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করেছিল।



















