ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন

শুটিং ফ্লোরে ঢুকে সালমান খানকে প্রাণনাশের হুমকি, আটক যুবক

বলিউড সুপারস্টার সালমান খান এবার শুটিং ফ্লোরেই সরাসরি প্রাণনাশের হুমকির মুখে পড়লেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ের শিবাজি পার্কে চলছিল তার নতুন সিনেমার শুটিং। হঠাৎ এক ২৬ বছর বয়সী যুবক শুটিং ফ্লোরে ঢুকে দূর থেকে সালমানকে হত্যার হুমকি দেন। নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর দলের সদস্য বলেও দাবি করেন তিনি।

নিরাপত্তারক্ষীরা দ্রুতই যুবককে আটক করেন এবং পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা পেয়ে রাগের মাথায় এ হুমকি দেন শর্মা নামের ওই যুবক। তবে পুলিশের মতে, গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণাম তিনি কল্পনাও করতে পারেননি।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই সালমান বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। সম্প্রতি বন্ধু ও প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে এই হুমকির মাত্রা আরও বেড়েছে। সালমানের নিরাপত্তা তাই নতুন করে জোরদার করা হয়েছে।

ঘটনা নিয়ে এখনও সালমান খান কোনো মন্তব্য করেননি। তবে শুটিং ফ্লোরে এ ধরনের ঘটনা তার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ