ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বিপিএলের মাস্কট উন্মোচন বিসিবির তারুণ্যের উৎসবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। তার আগে, রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে তারুণ্যের উৎসবে বিপিএলের নতুন মাস্কট উন্মোচন করা হয়।

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ বোর্ডের অন্যান্য পরিচালক এবং পুরুষ ও নারী দলের ক্রিকেটাররা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এবারের বিপিএল আয়োজন এবং ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা চলছে। নতুন মাস্কট উন্মোচনের মাধ্যমে বিপিএলকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনার কথা বলেন তিনি।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বিপিএল এবং তারুণ্যের উৎসবের যৌথ আয়োজনের মাধ্যমে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি স্মরণীয় আসর উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিসিবি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ